মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা পেট্রোল পাম্পসংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামের মৃত মনোয়ার আলী ওরফে মনোর আলীর ছেলে মো. শামীম হোসেন ওরফে পিচ্চি শামীম (২৮) এবং একই ইউনিয়নের লক্ষীবিলাশ গ্রামের নারায়ণ মণ্ডলের ছেলে নিলয় মণ্ডল (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের নির্দেশে, একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. রাকিবুল ইসলাম, এএসআই মো. শিবলী সাদিক, এএসআই মো. ছানোয়ার হোসেনসহ একটি সঙ্গীয় ফোর্স।
পরে গোপন সংবাদের ভিত্তিতে দুইজন মাদক কারবারি কে গ্রেফতার করা হয় এবং তাঁদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিমতলা ফিলিং স্টেশনের সামনে থেকে ১৫ গ্রাম হিরোইন ও ৮০০ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে, পরবর্তী আইনির কার্যক্রম শেষ করে আগামীকাল তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন,মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিরাজদিখান থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মূলপাতা আইন অপরাধ
সিরাজদিখানে ১৫ গ্রাম হিরোইন ৮০০পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
প্রকাশের সময় :9 October, 2026 11:20 : PM