, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে অনলাইন জুয়া খেলার অভিযোগে যুবক গ্রেপ্তার


প্রকাশের সময় :8 October, 2026 3:12 : PM
সিরাজদিখান প্রতিনিধি 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনলাইন মাধ্যমে জুয়া খেলার অভিযোগে মোঃ সুজন হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার একাধিক অ্যাপ ও সফটওয়্যার ইনস্টল করা ছিল।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, সিরাজদিখান থানার জিডি নং-৩৬৭, তারিখ ৭ অক্টোবর ২০২৬-এর ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অপরাধ প্রতিরোধে অভিযান পরিচালনা করছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় ৮ অক্টোবর রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর এলাকায় রাজনগর স্কুল ভবনের সামনে একজন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছেন।
সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সিরাজদিখান থানার এসআই (নিঃ) মোঃ শাহ্ আলী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে উপস্থিত সাক্ষীদের সামনে রাজনগর এলাকার কমর আলীর বাড়ির পাশ থেকে মোঃ সুজন হোসেনকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটকের সময় সুজন হোসেনের হাতে থাকা হালকা ধূসর রঙের TECNO CM6 মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার একাধিক অ্যাপ পাওয়া যায়। এর মধ্যে BGD33, BK666, CK44, TK71, CV666, jitibdt1.com, CPC88, KKFb, 5777bet ও BdVegas উল্লেখযোগ্য।
পুলিশ আরও জানায়, রাত আনুমানিক ১টা ৫ মিনিটে জব্দ তালিকা তৈরি করে মোবাইল ফোনটি জব্দ করা হয় এবং এ সময় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। জব্দ করা মোবাইল ফোনটির দুটি IMEI নম্বর এবং ব্যবহৃত দুটি সিম নম্বরও জব্দ তালিকায় উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরো উল্লেখ রয়েছে, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার নাম-ঠিকানা প্রকাশ করেন এবং সাক্ষীদের সামনে অনলাইন মাধ্যমে জুয়া খেলার কথা স্বীকার করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া খেলা এবং জুয়া খেলার অ্যাপ মোবাইলে সংরক্ষণের অভিযোগে তার বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৭/১৯(১) ধারায় মামলা রুজুর আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, আটকের পর আরও অভিযান পরিচালনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে আসামিকে থানায় এনে এজাহার দায়ের করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, অনলাইন জুয়া ও এর সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে ও যেকোনো ধরনের অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর