আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত ১১টার দিকে উপজেলার নিমতলা এলাকায় এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবনের অপরাধে ইব্রাহিম (৩০) ও সালাতুল (২১) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শিব্বির আহমেদ। আদালত অভিযুক্তদের প্রত্যেককে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মোঃ শিব্বির আহমেদ জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবন প্রতিরোধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।