, |

মূলপাতা উপজেলার খবর

সিরাজদিখানে ১০০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার


প্রকাশের সময় :16 September, 2026 11:49 : PM

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ আবু তাহের শেখ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ফৈনপুর পশ্চিমহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়। শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ ওয়াহিদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালান।
অভিযানকালে শেখরনগর ইউনিয়নের ফৈনপুর পশ্চিমহাটি এলাকায় গ্রেপ্তারকৃত আবু তাহের শেখের বসতবাড়ির উত্তর পাশের পাকা রাস্তার ওপর থেকে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আবু তাহের শেখ ফৈনপুর পশ্চিমহাটি এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


আরও খবর