, |

মূলপাতা জাতীয়

সিরাজদিখানে অবৈধভাবে কৃষিজমি ভরাট বন্ধ, ২ ড্রেজার ও পাইপ বিনষ্ট


প্রকাশের সময় :16 September, 2026 10:40 : PM

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর এলাকায় অবৈধভাবে বালু দিয়ে কৃষিজমি ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পরিচালিত এ অভিযানে কুসুমপুর এলাকায় কৃষিজমি ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু ভরাটের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার ও সংশ্লিষ্ট পাইপ বিনষ্ট করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের মাধ্যমে সংশ্লিষ্টদের অবৈধভাবে কৃষিজমি ভরাট থেকে বিরত থাকার পাশাপাশি কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।


আরও খবর