, |

মূলপাতা উপজেলার খবর

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড


প্রকাশের সময় :15 July, 2026 12:23 : PM

আনিছুর রহমান রুবেলঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদক সেবনের অপরাধে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার মধ্যপাড়া বাজার এলাকা থেকে রিফাত কাল (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি মালপদিয়া মধ্যপাড়া এলাকার আলী হোসেন কালের ছেলে।

সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি সিনথিয়া হোসেন বলেন,মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তিনি আরো বলেন , মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।


আরও খবর