সিরাজদিখান প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজদিখান উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী সমর কুমার ঘোষ ও সাধারন সম্পাদক শ্রী নবীন কুমার রায় স্বাক্ষরিত সিরাজদিখান উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে শ্রী তপন কুমার দাসকে সভাপতি, জ্ঞানদীপ ঘোষকে সাধারন সম্পাদক ও জয়ন্ত ঘোষকে সাংগঠনিক সম্পাদকসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে ২৯ এপ্রিল বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিরাজদিখান উপজেলা শাখার সম্মেলন উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়। সম্মলনে ১ম অধিবেশনের পর অনিবার্য কারণ বসত ২য় অধিবেশন না করেই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিততে সম্মেলন স্থগিত করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এরপর গত ২৬ আগষ্ট শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখা কর্তৃক শ্রী তপন কুমার দাসকে সভাপতি, জ্ঞানদীপ ঘোষকে সাধারন সম্পাদক ও জয়ন্ত ঘোষকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সিরাজদিখান উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়।