সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে সিরাজদিখান থানাধীন বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া এলাকায় বাইতুল ফাতাহ জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,মোঃ সেলিম হাওলাদার ওরফে ড্যানি (৩২), পিতা মৃত হালিম হাওলাদার ও শান্ত শেখ (২১), পিতা সবুজ শেখ
উভয়ের বাড়ি টেঙ্গুরিয়াপাড়া, থানা সিরাজদিখান, জেলা মুন্সীগঞ্জ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪০পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে, পরবর্তী আইনি কার্যক্রম শেষ করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।