আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান–শ্রীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজদীখান উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিজির আ. সালাম। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. কবির হোসাইন, উপজেলা সেক্রেটারি ওয়াসিম মিয়া, শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নুরুজ্জামান মীর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমানসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা জানান, মুন্সীগঞ্জ-১ আসনে জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।