আনিছুর রহমান রুবেল :
প্রভু যীশু খ্রিস্টের আবির্ভাব তিথি উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় খ্রিস্টান ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সিগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
গতকাল (২৪ডিসেম্বর) বুধবার সকাল ১১টায় সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামে অবস্থিত সাধু জোসেফ গির্জায় তিনি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, শুলপুর গ্রামটি মুন্সিগঞ্জ জেলার একমাত্র খ্রিস্টান পল্লী হিসেবে পরিচিত।
শুভেচ্ছা বিনিময়কালে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, “আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং একে অপরকে সহযোগিতা করবে।”
এ সময় উপস্থিত ছিলেন সাধু জোসেফ গির্জার ফাদার লিংকন মিখায়েল কস্তা, ইউপি সদস্য নয়ন রোজারিও, প্যারিস কাউন্সিলের সদস্য রবিন ডি রোজারিও, ইউবার্ড গোমেজ, জন রোজারি সহ আরও অনেকে।