বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড় ধসের শঙ্কা


প্রকাশের সময় :১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৪ : পূর্বাহ্ণ

ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধস হতে পারে। রোববার (১৪ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।এ ছাড়া ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

 

 


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭