বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা খেলাধুলা

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত।


প্রকাশের সময় :১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০১ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে কুচিয়ামোড়া তরুণ সংঘের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি, মুন্সীগঞ্জ-০১ আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ মোঃ আব্দুল্লাহ।

এসময় খেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সদস্য দুলাল দাস, সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চেয়ারম্যান, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন সহ অন্যান্য অংগসংগঠনের বিএনপির নেতৃবৃন্দ ও হাজার হাজার দর্শকবৃন্দ।

খেলায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, ” মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতেই বুঝা যায় এই জাতি খেলা প্রিয় জাতি। মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমাদের খেলা-ধুলায় যুবসমাজ কে বেশী বেশী উৎসাহ দিতে হবে। প্রতিটি এলাকায় এই ধরনের বড় বড় টুর্নামেন্ট আয়োজন করতে হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদার সুযোগ্য সন্তান মরহুম আরাফাত রহমান কোকো খেলাধুলা প্রিয় মানুষ ছিলেন। তাই, আমরা চাই! এই ধরনের খেলা আরও বেশী বেশী আয়োজন করা হোক।”
খেলায় সভাপতিত্বে করেন কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খান।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭