, |

মূলপাতা উপজেলার খবর

সিরাজদিখানে শহিদ জিয়া পরিষদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালন


প্রকাশের সময় :17 August, 2025 8:38 : PM

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শহীদ জিয়া পরিষদ সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালন করা হয়েছে।  রবিবার বিকাল ৪ টায় উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদ জিয়া পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়। সিরাজদিখান উপজেলা শহিদ জিয়া পরিষদে সভাপতি নাঈম দেওয়ানের সভাপতিত্ব,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা শহিদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদ রায়হান দেওয়ান।

সিরাজদিখান উপজেলা শহিদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ পারভেজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা শহিদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফিজুল সরকার, দপ্তর সম্পাদক সোহাগ সরদার,প্রচার সম্পাদক জুনায়েদ শুভ,বিজয়, ঈশান, সীমান্ত সহ আরো অনেকেই।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।


আরও খবর