, |

মূলপাতা দুর্ঘটনা

শ্রীনগরের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু


প্রকাশের সময় :8 August, 2025 11:06 : PM

আনিছুর রহমান রুবেলঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ সিয়াম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম রাতে লৌহজংয়ের মাওয়া ঘাটে বেড়াতে এসেছিলেন। সকালে ঢাকার বংশালে ফিরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকামুখী লেনে মোটরসাইকেলসহ মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাঈম সিদ্দিকী জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। মরদেহ ও মোটরসাইকেল পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান তিনি।

জানা যায়,নিহত সিয়াম মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামের আলী আকবরের ছেলে।


আরও খবর