, |

মূলপাতা উপজেলার খবর

সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত


প্রকাশের সময় :31 July, 2025 8:24 : PM

আনিছুর রহমান রুবেল:  মুন্সীগঞ্জের সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহিনা আক্তার।
আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শাহিন হাওলাদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ইউএনও শাহিনা আক্তার বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই শেষ নয়, শিক্ষার্থীদের এখন আরও বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। সুশিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হয়ে দেশের জন্য অবদান রাখাই তোমাদের মূল দায়িত্ব। অনুষ্ঠানে ৮০ জন উত্তীর্ণ শিক্ষার্থীর হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেওয়া হয়।


আরও খবর