, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা শিক্ষা

সিরাজদিখানে ১১ বছর পর বিদ্যালয়ে ফিরে আসলেন প্রধান শিক্ষক, ফুলেল শুভেচ্ছায় বরণ


প্রকাশের সময় :13 July, 2025 6:25 : PM

 সিরাজদিখান প্রতিনিধি

১১ বছর পর নিজ কর্মস্থলে ফিরে আসলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম।
দীর্ঘদিন পর তার ফেরার খবরে আনন্দে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন তাকে।

রোববার (৬ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর আয়োজনে প্রধান শিক্ষক ফারুক হোসেনকে ফুলের মালা ও তোরা দিয়ে বরণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে প্রধান শিক্ষক হিসেবে লতব্দী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন মো. ফারুকুল ইসলাম। কিন্তু ২০১৪ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া একটি মামলার কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৪ সালে আদালতে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তিনি মামলা থেকে অব্যাহতি পান। পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তার পুনর্বহালের নির্দেশ দিলে চলতি বছরের ১ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে পুনরায় যোগদান করেন।
বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষা চলায় তখন আনুষ্ঠানিকতা করা সম্ভব না হলেও রবিবার তাকে বরণ করে নেয় বিদ্যালয় পরিবার।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোক্তার হোসেন, শিক্ষক প্রতিনিধি জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষকরা।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন বলেন, অনেক কষ্ট আর লড়াইয়ের পর আজ আবার আমার প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। যারা আমার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।


আরও খবর