বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা শিক্ষা

ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত


প্রকাশের সময় :১৫ মে, ২০২৫ ৩:১৪ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত এডহক কমিটির অভ্যর্থনা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. ফারুক উল আলম (বি. কম), শিক্ষক প্রতিনিধি অশোক দত্ত, অভিভাবক সদস্য মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস আলী, তন্তর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো.আরিফুল হক মনুকাজী,উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা নবগঠিত কমিটির প্রতি তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের মাধ্যমে একটি শিক্ষাবান্ধব ও ঐক্যবদ্ধ পরিবেশে বিদ্যালয়ের অগ্রগতির প্রত্যাশা প্রকাশ করা হয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭