, |

মূলপাতা সম্পাদকীয়

নাগরিক সাংবাদিক খায়রুল আলম রফিক-এর শুভ জন্মদিন আজ।


প্রকাশের সময় :7 May, 2025 7:27 : PM

আনিছুর রহমান রুবেলঃ

আজ মঙ্গলবার (৭ মে), দেশের একজন সাহসী, সংগ্রামী ও মানবিক নাগরিক সাংবাদিক, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক-এর শুভ জন্মদিন। তিনি জন্মগ্রহণ করেছিলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এক শিক্ষিত পরিবারে। ছোটবেলা থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার এই মানুষটি আজ দেশের নাগরিক সাংবাদিকতার অন্যতম অগ্রপথিক।

পেশাগত জীবনে সাংবাদিক খায়রুল আলম রফিক ইতোমধ্যে দুর্নীতিবিরোধী ও সামাজিক অপরাধমূলক বিষয়ে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। তার প্রকাশিত ৩৪৫টি দুর্নীতিবিরোধী এবং ১২৩টি মাদকবিরোধী রিপোর্ট বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর কেড়েছে, যার ভিত্তিতে অনেক অভিযানে সহায়তা পাওয়া গেছে।

তবে এ সাহসী কাজের ফলে তাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। কয়েকবার মামলার শিকার হয়েছেন, এমনকি কারাদণ্ডও ভোগ করতে হয়েছে। কিন্তু ন্যায়ের পথে বিশ্বাসী খায়রুল আলম রফিক কখনো আপোষ করেননি। নিজের জীবনকে জনকল্যাণের জন্য উৎসর্গ করে চলেছেন নিরলসভাবে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি মানবসেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। “বাংলাদেশ মানবতা ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এই ফাউন্ডেশনের মাধ্যমে গৃহহীনদের ঘর নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন, ওজুখানা নির্মাণ, হুইলচেয়ার বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে নিয়মিত।

সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করতে গিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন “বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)” এবং “বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো)”। এই সংগঠনগুলোর মাধ্যমে তিনি দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিকদের নানাবিধ সহযোগিতা করে যাচ্ছেন।

জন্মদিন উপলক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী, মানবাধিকার কর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। একাধিক গণমাধ্যম ব্যক্তিত্ব বলেছেন, “খায়রুল আলম রফিক একজন সংগ্রামী সাংবাদিক, যিনি নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে চলেছেন। তার মতো মানুষের জন্মদিন শুধু ব্যক্তিগত নয়, তা সমাজের জন্যও এক গুরুত্বপূর্ণ দিন।”

খায়রুল আলম রফিকের জন্মদিনে তার জন্য রইলো অকুণ্ঠ শুভেচ্ছা ও শুভকামনা।


আরও খবর