আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। এতে উপজেলার ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ২হাজার ৯৮৮ জন অংশগ্রহণ করেন।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মবর্তা মোসাঃকামরুন্নাহার, সিরাজদিখান থানার ওসি সাহেদ আল মামুন,সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা.কামরুন্নাহার বলেন,এবছর উপজেলার ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা চলছে এতে ২হাজার ৯৮৮ জন অংশগ্রহণ করেছেন। পরীক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২হাজার ৪ শত ২২ জন, ভোকেশনাল ২ শত ৮৭ জন ও দাখিল ২শত ৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং অনুপস্থিতবরয়েছেন ১২জন শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, সকাল ১০টা থেকে সুষ্ঠু শৃঙ্খলা ভাবে পরীক্ষা চলছে। উপজেলার বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। সুন্দরভাবে পরীক্ষা চলছে এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরীক্ষা চলাকালীন সময়ে ২০০ গজের ভিতরে জনসাধারণের প্রবেশ নিষেধ। এছাড়া প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ১ টি করে মেডিকেল টিম রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে যদি কোন অনিয়ম হয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছি।
