সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
সিরাজদীখানে কর্মরত সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়োতে ইসলামীর সিরাজদীখান উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সিরাজদীখান উপজেলা পরিষদ পুরাতন সভাকক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজদীখান উপজেলা জামায়েত ইসলামী আমির মওলানা কবির হোসাইসেনর সভাপতিত্বে ও সিরাজদীখান উপজেলা জামায়েত ইসলামী সেক্রেটারি মোঃ ওয়াসিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যান পেডারেশনের সভাপতি খিজির আব্দুল ছালাম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা বাংলাদেশ জামায়েত ইসলামী কর্মপরিষদ সদস্য মোঃ মহিউদ্দিন মুরাদী, রশুনিযা ইউনিয়ন জামায়েত ইসলামী আমির আব্দুল আলী ও সিরাজদীখান উপজেলায় কর্মরত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ।
সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা তুলে ধরে আলোচনা করেন।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সাংবাদিকরা তাদের কলম ধরেছিল অনেকেই জীবন দিয়েছিল। অনেকে কারাবরণ করেছিল। তাদের অবদানকে অস্বীকার করার উপায় নেই। আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের কর্মকান্ড তুলে ধরবেন এবং আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। পরে মুসলিম উম্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়।
