বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা অর্থনীতি

সিরাজদিখানে শীতার্তদের কম্বল দিলেন প্রেসক্লাব


প্রকাশের সময় :১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:২৭ : অপরাহ্ণ
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষ থেকে অসায়,দুস্থ ও সুবিধা বঞ্চিত শীতার্ত ব্যাক্তিদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এমদাদুল হক পলাশ অসহায়,দুস্থ ও সুবিধা বঞ্চিত শীতার্ত ব্যাক্তিদের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের নেতৃতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চৌরাস্তা, ইছাপুরা হাবু মার্কেট,রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া,উত্তর তাজপুর গ্রামের মিরাপাড়া,লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রাম,বয়রাগাদী ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গ্রামে এ কম্বল বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সদস্য আরিফ হোসেন হারিছ,ইসমাইল খন্দকার,আনিছুর রহমান নিলয়,
আজিম হাওলাদার, আশিকুর রহমান আশিক,নাদিম হায়দার,গোপাল দাস হৃদয়,মো.মিজানুর রহমান প্রমুখ।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭