সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে তাবলীগ জামায়াতের সাবেক আমীর (মুরব্বি) আলী হোসেন শেখ বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাতে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামে তার নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় হিরনের খিলগাঁও আল্লামা আফজাল আহমাদ দারুল উলুম কওমি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হিরনের খিলগাঁও কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মরহুম আলী হোসেন শেখের জানাজায়, তার শ্যালক ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল করিম শেখ, সিরাজদিখান মারকাজ মসজিদের সভাপতি শাহ আলী, সাধারণ সম্পাদক শামীম মল্লিক,আল মুস্তফাগঞ্জ মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা মাহবুবুর রহমান, মোহাম্মদ রোমান হাওলাদার (নাতি) সিরাজদিখান রিপোর্টার ইউনিটির সাংগঠনিক সম্পাদক সম্পাদক মোঃ রুবেল বেপারীসহ পরিবারের সদস্য, আত্নীয় স্বজন, স্থানীয় এলাকাবাসী ও উপজেলার বিভিন্ন এলাকা মানুষ উপস্থিত ছিলেন।জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর থেকে তৎকালীন বেকারী ব্যবসায়ী মোঃ হারুন ও কাঠমিস্ত্রি ও হারুনসহ আরো বেশ কয়েকজন সাথীকে নিয়ে সিরাজদিখান উপজেলায় তাবলীগ জামায়েতের দাওয়াতের মেহনতের কাজের শুরু করেন আলী হোসেন শেখ। তিনি দীর্ঘদিন তাবলীগ জামায়েতের সিরাজদিখান উপজেলার আমির হিসেবে দায়ীত্ব পালন করেন। পাশাপাশি আল্লাহর রাস্তায় সময় দিয়ে মানুষকে আল্লাহর পথে টানতে দাওয়াতের মেহনত করেন। তার মৃত্যুতে জামায়াতে ইসলামী ও তাবলীগ জামায়াতের সাথীসহ সিরাজদিখান উপজেলার অসংখ্য মানুষ গভীর শোক প্রকাশ করেন।
