সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও তারুণ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে১১টায় বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণী ও তারুণ্য উৎসব অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেন্টু মিয়া
সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিরাজদিখান উপজেলা বি এন পির সহ সভাপতি খন্দকার মাহামুদুর রহমান কুট্টি, বয়রাগাদী ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি এম এ বাতেন, সাংগঠনিক সম্পাদক জুয়েল ভূইয়া, বি এন পি নেতা নাজমুল হক নান্টু, বীর মুক্তিযুদ্ধা নূর এ এলাহী, প্রফেসর ড. জমির হোসেন, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।