, |

মূলপাতা অর্থনীতি

সিরাজদিখানে ১হাজার ৪৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


প্রকাশের সময় :18 November, 2024 11:11 : PM

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১হাজার ৪৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, চীনা বাদাম, মসুর, মুগ ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর, মেধা আচার্য্য, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে.এম. আলমগীরসহ উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন,চলতি মৌসুমের প্রণোদনা কর্মসূচীর আওতায় মোট ১হাজার ৪৩০ জন কৃষকের মাঝে ফসল প্রতি ১ বিঘা জমি চাষের উদ্দেশ্যে উচ্চ ফলনশীল জাতের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, চীনা বাদাম, মসুর, মুগ ও খেসারীর বীজ বিতরণ করা হয়। এছাড়াও কৃষক প্রতি ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

১৮.১১.২৪


আরও খবর