বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা ইসলাম

এইচ নুর ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৫০ বস্তা চাল বিতরণ


প্রকাশের সময় :৫ এপ্রিল, ২০২৩ ৮:৩১ : অপরাহ্ণ

সিরাজদিখান  মুন্সীগঞ্জ  প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র রমজান মাস উপলক্ষে সেবা মূলক সামাজিক সংগঠন এইচ নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদ আঙিনা থেকে স্থানীয় ১০টি এতিমখানা ও মাদ্রাসার সংশ্লিষ্টদের হাতে ৫০ কেজির চালের বস্তা পরিবহন খরচসহ তুলে দেন সংগঠনের সভাপতি এ এন এম হুমায়ুন কবীর সাগর। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির  সাধারণ সম্পাদক সুখন চৌধুরীসহ স্থানীয় আলম হাওলাদার, মোঃ মোরসেদ দেওয়ান, মোকসেদ আলম মৃধা, মিরাজ চাকলাদার, মঈন শেখ, ফাহিম হোসেন, মাহবুব হাওলাদার,আসিফ, মামুন ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মোহতামীমসহ আরো অনেকে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭