, |

মূলপাতা সম্পাদকীয়

আনন্দ টিভির অর্থনীতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদক লিংকন


প্রকাশের সময় :7 November, 2023 6:07 : PM

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিনোদন মূলক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি অর্থনীতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে পুরস্কার পেয়েছেন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন।

সোমবার বিকেলে কক্সবাজার ইনিস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আনন্দ টিভির আনন্দ উৎসব ২০২৩ এ আনুষ্ঠানিক ভাবে এই সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
২০২২-২৩ সেশনে বর্ষসেরা অর্থনীতি প্রতিবেদক হিসেবে হামিদুল ইসলাম লিংকনকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস।

এসময় আনন্দ টিভির ন্যাশনাল ডেক্স ইনচার্জ মোস্তফা কামাল তোহার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আরও খবর