, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা উপজেলার খবর

নিখোঁজ সংবাদ


প্রকাশের সময় :6 August, 2026 9:29 : PM

সিরাজদিখানের ইছাপুরা থেকে শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি নিখোঁজ, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের লোহারপুকুর পাড় এলাকার ভাই ভাই স-মিল সংলগ্ন এলাকা থেকে মোঃ আব্দুল কাদির নামে শারীরিকভাবে অসুস্থ এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, গত ২৯ জুন থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে যে কেউ তাঁর সন্ধান পেলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
📞 ০১৯২৩-০৩১৫৭৩
📞 ০১৮৩৬-১৪৮৪০৯
পরিবারের সদস্যরা সকলের কাছে অনুরোধ জানিয়েছেন, যদি কোনো সহৃদয় ব্যক্তি মোঃ আব্দুল কাদিরের সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে উল্লিখিত নম্বরে যোগাযোগ করে পরিবারকে সহযোগিতা করবেন।


আরও খবর