, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা আন্তর্জাতিক

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর


প্রকাশের সময় :16 March, 2026 2:11 : PM

সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে দুবাই বিমানবন্দর। স্থানীয় সময় সকাল নয়টায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়(বাংলাদেশ সময় বেলা ১১টা) জানিয়েছে, দেশটির আকাশ-প্রতিরোধী ব্যবস্থা এখন ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হুমকি মোকাবিলা করছে। তবে বিস্তারিত কিছু বলা হয়নি। সোমবার ভোরে বিমানবন্দরের কাছেই একটি ড্রোনের আঘাতে জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় বলে বিবিসি নিউজ জানিয়েছে।

ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। সব যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূল ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যাত্রীদের জানানো হয়েছে যে, সর্বশেষ পরিস্থিতি জানতে তারা যেন তাদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

বলা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে যে আওয়াজ শোনা যাচ্ছে, তা আসলে ক্ষেপণাস্ত্র আর ড্রোনগুলিকে সেদেশের আকাশ-প্রতিরোধী ব্যবস্থা ‘প্রতিরোধ’ করার শব্দ। এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।
দুবাইতে এক বিমানযাত্রী জানিয়েছেন, তারা এখনও বিমানবন্দরেই আটকে আছেন। প্রায় ৪০ মিনিট বিমানের ভেতরেই অপেক্ষা করার পরে বিমানের পাইলট ঘোষণা করেন, নিরাপত্তার কারণে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘যাত্রীদের বিস্তারিত কিছু বলা হয়নি। তবে এটা ভালোই হয়েছে, কারণ তা না হলে বিমানবন্দরে আতঙ্ক সৃষ্টি হত।’
কিছু বিমানকে দুবাইয়েরই আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এমিরেটস জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় দুপুর ১২টা) পরে সীমিতভাবে তাদের পরিষেবা শুরু করবে, তবে অন্য অনেক ফ্লাইট বাতিল করেছে তারা।

সূত্র : বিবিসি বাংলা


আরও খবর