সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত (২০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রশুনিয়া ইউনিয়নের আবির পাড়া এলাকায় জেড এইচ সিকদার কমপ্লেক্স সংলগ্ন আক্তার সরদারের গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেখান থেকে ২৮ পিস
ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়,গ্রেফতারকৃতরা হলেন, সিয়াম মোল্লা (১৯), পিতা: খলিল মোল্লা, গ্রাম সরদার পাড়া, থানা: সিরাজদিখান ও মোঃ বাবু মিয়া (২৫), পিতা: মোঃ আবু মিয়া,গ্রাম সন্তোষপাড়া (বাজাইন্না বাড়ি), থানা: সিরাজদিখান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৯ পিস ইয়াবাসহ দুই যুবকের গ্রেপ্তার করা হয়েছে,তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।