, |

মূলপাতা উপজেলার খবর

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে গাল দেওয়া সেই চিকিৎসক বরখাস্ত


প্রকাশের সময় :22 September, 2025 8:46 : PM

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ধর্ষণের শিকার শিশুর স্বজনের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকেলে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারায় ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করে ডা. আবুল কাশেমকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়মে খোরপোশ ভাতা পাবেন।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ভিডিওটি নজরে আসার পরপরই ওই চিকিৎসককে শোকজ করা হয়েছিল। রোববার মন্ত্রণালয় থেকে ইমেইলে তাঁকে সাময়িক বরখাস্তের আদেশের কপি পেয়েছি।

ডা. আবুল কাশেম রোগীর স্বজনের সঙ্গে অশোভন আচরণ করেছেন-এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  ভিডিওতে দেখা যায়, ধর্ষণের শিকার এক শিশুর বাবার সঙ্গে তিনি অশালীন, অপমানজনক ভাষায় কথা বলছেন। একপর্যায়ে আক্রমণাত্মক ভাষায় হুমকি দেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।


আরও খবর