, |

মূলপাতা উপজেলার খবর

সাংবাদিককে হুমকির অভিযোগ


প্রকাশের সময় :16 September, 2025 11:38 : AM

গ্রামের বাড়িতে পেলে হাত পায়ের রগ কর্তন করা হবে। একইসাথে স্ত্রী সন্তানদের ওপরও নির্যাতন করবো। সাংবাদিকতা নিয়ে অশালীন মন্তব্যের পর বশির হোসেন নামে এক সাংবাদিককে এমনই হুমকি দিয়েছেন মাহামুদুল নবী সুমন নামে এক ব্যক্তি।গত মঙ্গলবার বশির হোসেনের হোয়্যাটঅ্যাপ নম্বরে হুমকির প্রেক্ষিতে এ ব্যাপারে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (ডায়েরি নং-১১২৯) করেছেন ভুক্তভোগী বশির।

জিডিতে উল্লেখ করা হয়, ভুক্তভোগী বশিরের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের চর আউলিয়াপুরে। তিনি ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে সপরিবারে বসবাস করেন।অপরদিকে হুমকিদাতা সুমন নিজেকে বরিশাল জেলা ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন। তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুরিযা ইউনিয়নে। ভুক্তভোগী বশির হোসেনের অভিযোগ, তিনি ঢাকায় বসবাস করলেও মাঝে মধ্যে গ্রামের বাড়িতে যান। এ ধরনের হুমকির পর তিনি এখন চরম আতঙ্কে রয়েছেন।


আরও খবর