, |

মূলপাতা উপজেলার খবর

রাজশাহীতে সেনা টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ১০


প্রকাশের সময় :26 August, 2025 12:25 : PM

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় ট্রাকের ধাক্কায় আট সেনা সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আহত অপর দুইজন ট্রাকের চালক ও তার সহকারি।

আহতদের মধ্যে একজনকে রাজশাহী সিএমএইচ ও দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, মোহনপুর মডেল টাউনের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর পিকাপ গাড়ি ও ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সেনা সদস্য ল্যান্স কর্পোরাল আলাউদ্দিনকে সিএমএইচ এবং সিপাহী মোঃ জুয়েল রানা ও ট্রাকের হেলপার রায়হান ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালকে আটক করা হয়েছে।

 


আরও খবর