, |

মূলপাতা উপজেলার খবর

সিরাজদিখানে উপজেলা বিএনপির বিজয় র‍্যালী


প্রকাশের সময় :6 August, 2025 12:08 : PM

আনিছুর রহমান রুবেলঃসিরাজদিখান প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতনের ১ বছর পূর্তি উপলক্ষ্যে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাস স্ট্যান্ড মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির ১ নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ’র নেতৃত্বে বিজয় মিছিলে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ সভাপতি মোতাহার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদলের, আহবায়ক মোঃ ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মাকসুদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মোঃ রাসেল,যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন জয়, বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি অনন্যা রহমান অর্পা,উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ নাঈম, মোঃআশিক সহ উপজেলার ১৪ টি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আরও খবর