, |

মূলপাতা উপজেলার খবর

সিরাজদীখান থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা


প্রকাশের সময় :2 August, 2025 8:22 : PM
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিকের সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার ওসির কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, আমি গত ৩১ জুলাই রাতে সিরাজদীখান থানায় যোগদান করেছি। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের সঙ্গে পুলিশি সম্পর্ক দৃঢ় করাই আমার মূল লক্ষ্য। মিডিয়া সমাজের দর্পণ,সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সমালোচনা আমাদের কাজের গতি বাড়ায়।
তিনি আরো বলেন, মাদক, চুরি-ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ সব অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণ ও গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য। আমরা সবাই মিলে সিরাজদীখানকে শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়েন,সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ মান্নান,ইসমাইল খন্দকার, সাংগঠনিক সম্পাদক আজাদ নাতভী, প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক আজিম হাওলাদার, সাংবাদিক সুব্রত দাস, নাসির উদ্দীন,হামিদুল ইসলাম, আনিছুর রহমান রুবেলসহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ।


আরও খবর