সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঐতিহ্যবাহী নতুন ভাষানচর মাদরাসা মসজিদের ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।সোমবার ৩০ জুন বেলা ১১ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর মাদরাসা মসজিদে মো: জহিরুল হক কে সভাপতি ও আনিছ বেপারী কে সাধারাণ সম্পাদক নির্বাচিত করে এ কমিটি ঘোষণা করা হয়।
এ-সময় আরো ১৪ জন উপদেষ্টা মন্ডলীর নামও ঘোষণা করেন। উপদেষ্টা মন্ডলীরা হলেন মাওলানা হাফেজ জয়নাল আবেদিন,হাজী আ: সালাম,হাজী জামাল উদ্দিন,হাজী নুর মোহাম্মদ বেপারী,রফিক বেপারী,আনোয়ার হোসেন মাদবর,সোহরাব বেপারী,নজরুল ইসলাম বেপারী,উজির বেপারী, হাজী রুহুল আমিন,আমির হোসেন মোল্লা,বজলুল রশীদ, তোফাজ্জল হোসেন বেপারী।
