সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার
রাজানগর ইউনিয়নের ফুলহার সঃ প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফুলহার প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে এবং ফুলহার সঃ প্রাঃ বিদ্যালয়ের সার্বিক সহযোগীতায় শুক্রবার (৪ এপ্রিল) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের সহযোগী অধ্যাপক ফারহানা ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক রাজানগর ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দীন খান খোকন,ব্যাংক এশিয়ার আইসিটি ডিভিশনের
ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শরীফ উদ্দীন আহমেদ,
ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এ কে এম এ ওয়াহাব। রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুর রহমান কাজল,ঢাকা উত্তরের জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন বুলেট,
ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.মশিউর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,
রাজানগর ২নং ইউপি সদস্য সাইফুল ইসলাম,সাবেক ইউপি সদস্য মান্নান বেপারী,
ইব্রাহিম খলিল, ফুলহার জান্নাতুল উলুম মাদরাসা ও এতিমখানার সভাপতি আবুল কালাম আজাদ,ফুলহার প্রবাসী কল্যাণ সমিতির প্রধান কোষাধ্যক্ষ শাহ আলম,সহকারী কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ ইস্পাহানিসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
