আহমেদ সাজু ,সখীপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতলী রেঞ্জের কচুয়া বিটের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। মঙ্গলবার ২১জানুয়ারি সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করাহয়।টাঙ্গাইল বনবিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় সহকারী বনসংরক্ষক মো.আবু সালেহ নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এ-সময় সখীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সামা সহকারী কমিশনার ভূমি,সেনা ও পুলিশসহ বনবিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা কর্মচারী।এ অভিযানে বহেড়াতলী রেঞ্জের কচুয়া বিটের আওতায় ৬টি করাতকলউচ্ছেদ করা হয়।এছাড়া আরও কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাখা বনবিভাগের ১৫২টুকরাশাল গজারি জব্দ করে। এবিষয়ে টাঙ্গাইল বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা ড.আবু নাসের মহসিন হোসেন প্রতিনিধিকে জানান,অবৈধ করাতকল বন্ধে এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।