, |

মূলপাতা অর্থনীতি

আল্লাহর সন্তুষ্টি লাভ ও মানবসেবাই একমাত্র উদ্দেশ্য এ এন এম হুমায়ুন কবির সাগর।


প্রকাশের সময় :21 January, 2025 9:04 : PM

আনিছুর রহমান রুবেলঃ

শীত এলে শীতবস্ত্র নিয়ে এভাবেই ছুটে যান এতিমখানার এতিম শিক্ষার্থীসহ বিভিন্ন মাদরাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের কাছে। কনকনে শীতের তীব্রতাকে উপেক্ষা করে শিক্ষার্থীদের মাঝে খানিকটা উঞ্চতা ছড়িয়ে দিয়ে আল্লাহর নৈকট্য লাভের এ চেষ্টা নতুন নয়। প্রতি বছরের ন্যায় এবারও মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থী ও শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণ বস্ত্র উপহার দিয়ে আসছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা খ্যাত এএনএম হুমায়ুন কবীর সাগর। সামাজিক ও ধর্মী উন্নয়ন মূলক কাজ কিংবা অসহায় কোন ব্যক্তিকে সাহায্য সহযোগীতার মানবিক কাজে সিরাজদিখান উপজেলায় যে কজন ব্যক্তি আছে হুমায়ুন কবীর সাগর তাদের মধ্যে অন্যতম একজন। উপজেলার ইছাপুরা  ইউনিয়নের বাসিন্দা  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হুমায়ুন কবীর সাগরের ব্যক্তিগত ও পারিবারের যৌথ উদ্যোগে কনকনে শীতের এ মৌসুমে মুন্সীগঞ্জের সিরাজদিখান  উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থীদের শীত নিবারণের জন্য শীতবস্ত্র নিয়ে স্ব-শরীরে ছুটে যাওয়ার এমন দৃশ্য মানুষের দুচোখ শীতল করতে না পারলেও মাদরাসার এতিম ও কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়ে অন্তরে আত্নতৃপ্তির শীতলতা অনুভব করেন হুমায়ুন কবীর সাগর।

শীত মৌসূম জুড়ে উপহার সামগ্রী বিতরণের অংশ হিসেবে এইচ নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে গত শনিবার বিকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া মোস্তফাগঞ্জ মাদ্রাসার ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিক ভাবে শীত নিবারণ বস্ত্র, টুপি, লোশন ও ভেসলীন উপহার হিসেবে বিতরণ করা হয়। এর আগে সিঙ্গাপুর প্রবাসী শরিফ তালুকদারসহ প্রবাসী বন্ধু মহল ও এইচ নূর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উপজেলার কোলা ইউনিয়নে অবস্থিত ছাতিয়ানতলী মোহাম্মদিয়া দারুল উলুম কওমি মাদরাসার শিশু মিক্ষার্থীদের জন্য শীতবস্ত্র তথা ৯০ টি জ্যাকেট উপহার হিসেবে বিতরণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এএনএম হুমায়ুন কবীর সাগর। এছাড়া তার পিতার নামে প্রতিষ্ঠিত এইচ নূর ফাউন্ডেশন ও প্রবাসে অবস্থানরত পরিবারের সদস্যদের যৌথ উদ্যোগ ও অর্থায়নে কাঠালতলী মহিলা মাদরাসার ৩ টির রুমের ফ্লোরের জন্য কার্পেট উপহার হিসেবে প্রদান করেন এএনএম হুমায়ুন কবীর সাগর। এছাড়াও প্রতিষ্ঠা করা এইচ নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে তার নিজ গ্রাম লালবাড়ীসহ বিভিন্ন এলাকার শীতার্ত ও সুবিধা বঞ্চিত  মানুষের মাঝে শীত নিবারণ বস্ত্র উপহার হিসেবে বিতরণ অব্যাহত রয়েছে। সেই সাথে তীব্র শীতের এই মৌসুমে সমাজের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াতে বিত্ত্ববানদের উদ্বুদ্ধও করার চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি গরীব অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছেন এএনএম হুমায়ুন কবীর সাগর।


আরও খবর