, |

মূলপাতা উপজেলার খবর

মুন্সীগঞ্জে মহাসড়কে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ মরদেহ


প্রকাশের সময় :30 November, 2024 12:59 : PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে অজ্ঞাত এক তরুণীর (২৪) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ভোরে কোনো এক সময়ে গুলি করে ওই তরুণীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।   শনিবার (৩০ নভেম্বর ) সকাল ৮টার দিকে শ্রীনগর উপজেলার দোগাছি সার্ভিস সড়কে মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাটতে দেখেছেন অনেকে। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।  শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, “আমরা ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেছি। গুলিবিদ্ধ ওই নারীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়াও আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদঘাটনে কাজ শুরু হয়েছে।


আরও খবর