, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা সম্পাদকীয়

মুন্সীগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক শাহ নেওয়াজ শান্তর মায়ের জানাজা সম্পন্ন, দাফন সৈয়দপুরে


প্রকাশের সময় :27 November, 2026 3:22 : PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠক শাহ নেওয়াজ শান্তর মা শামসুর নাহার বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার সৈয়দপুর হাফেজিয়া জামিয়া এমদাদিয়া মাদরাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে সৈয়দপুরে তাঁর নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন শামসুর নাহার বেগম। সেখানে টানা ২২ দিন চিকিৎসাধীন থাকার পর ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে, জ্যেষ্ঠ সাংবাদিক শাহ নেওয়াজ শান্তর মায়ের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আরও খবর