নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সরাসরি জাতীয় সংসদ ভবনে বসে দেখার সুযোগ পেয়েছেন জাতীয় ছাত্রশক্তি সিরাজদিখান উপজেলা শাখার সদস্য সচিব ভিএম রাব্বি হোসাইন। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করতে পেরে তিনি আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
অধিবেশন প্রত্যক্ষ করার অভিজ্ঞতাকে নিজের রাজনৈতিক পথচলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভিএম রাব্বি হোসাইন বলেন, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার মাধ্যমে তিনি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন। সংসদে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, জনগণের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরার প্রক্রিয়া তাকে নতুন অভিজ্ঞতা ও রাজনৈতিকভাবে সমৃদ্ধ করেছে। তিনি বলেন, “সংসদ অধিবেশন শুধু বক্তব্য দেওয়া কিংবা রাজনৈতিক বিতর্কের জায়গা নয়; এটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সমস্যার কথা তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা।
ভিএম রাব্বি হোসাইন আরও বলেন, সংসদে জনগণের কথা আরও জোরালোভাবে উঠে আসা প্রয়োজন। দেশের স্বার্থে গঠনমূলক আলোচনা, যুক্তিনির্ভর বিতর্ক এবং সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য পরিচালিত হবে এবং জাতীয় সংসদ হবে জনগণের কথা বলার কার্যকর মঞ্চ। তরুণ প্রজন্মকে দেশ ও মানুষের স্বার্থে ইতিবাচক, দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতিতে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
বর্তমানে ভিএম রাব্বি হোসাইন জাতীয় ছাত্রশক্তি, সিরাজদিখান উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।