সিরাজদিখান প্রতিনিধিঃমালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মানববন্ধন করেন ফুরশাইল গ্রামের যুব সমাজ। মানববন্ধনের জের ধরে মানববন্ধনকারীদের ওপর হামলা এবং মানববন্ধনকারী, লিওনের বাসায় লুটপাটের অভিযোগ উঠেছে তাহের কাজী গংদের বিরুদ্ধে।
এ ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজয় মাদবর সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর মামলার ১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা তাহের কাজী পলাতক ছিল।
পরবর্তীতে গতকাল রাত আনুমানিক ৮টার দিকে সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে তাহের কাজীকে গ্রেফতার করে।
এলাকাবাসীর দাবি, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রতিবাদ করায় মানববন্ধনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
উল্লেখ্য, অতীতেও তাহের কাজীর বিরুদ্ধে সরকার বাদী মামলা ছিল বলে জানা গেছে।