, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা সারা দেশ

সিরাজদিখানের আবিরপাড়া যুব সমাজের উদ্যোগে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় :10 August, 2026 12:19 : AM

আনিছুর রহমান রুবেলঃ “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়ায় যুব সমাজের উদ্যোগে প্রীতি হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় আবিরপাড়া সরকার বাড়ি মসজিদ সংলগ্ন বালুর মাঠে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অবিবাহিত দল বিজয়ী হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদার। উদ্বোধন করেন বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজের সাবেক এজিএস মো. দেলোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনধূল আলোড়নী সংসদের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক তৈয়ব ঢালী, রশুনিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আরশেদ আলী, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তাজুল খান, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী সাঈদ শিকদার, ৯ নম্বর ওয়ার্ড রশুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোতাহার তালুকদার, আমেরিকা প্রবাসী রাজন সারেং এবং সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য এ আর মানিক খান আমুল বেপারী ও হাসান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতায় মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

আয়োজকরা বলেন, যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করা সম্ভব।তারা ভবিষ্যতেও আবিরপাড়া ও আশপাশের এলাকায় এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আরও খবর