, |

মূলপাতা জাতীয়

সিরাজদিখানে বিদ্যুতের খুঁটি পরিস্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু


প্রকাশের সময় :27 August, 2023 11:29 : PM

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যুতের খুটি পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে তুলা মিয়া (৪১) ও পলাশ (৪০) নামে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে ।

রবিবার বিকাল ৫ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা এলাকার নিমতলা আবাসন নামে একটি হাউজিং কোম্পানীতে এ ঘটনা ঘটে ।

নিহত তুলা মিয়া(৪১) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউদার গ্রামের গনি মিয়ার পুত্র । অপরজন পলাশ (৪০) টাঙ্গাইল জেলার মধুপুর থানার জলচত্র গ্রামের মৃত শীতল মিয়ার পুত্র ।

কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী জানান , নিহত দুজন প্রায় ৫ বছর যাবৎ মাসিক বেতনে নিমতলা আবাসন নামে একটি হাউজিং কোম্পনীতে কর্মরত ছিল । রবিবার বিকালে বিদ্যুতের খুটি পরিস্কার করার সময় তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যায় ।

সিরাজদিখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,লাশ ময়নাতন্তের জন্য মুন্সীগঞ্জে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

নিমতলা আবাসন নামে হাউজিং কোম্পানীর একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও ফোন রিসিভি করেননি ,মোবাইলে বার্তা পাঠালেও কোন উত্তর পাওয়া যায়নি ।


আরও খবর