বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে ভারতের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সীমান্তে বিএসএফের গুলিতে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখানে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করেছে জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তি মুন্সিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার ১০ মে বিকাল ৫টায় সিরাজদিখান উপজেলা মোড়ে এ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব জুয়েল শেখ, জাতীয় ছাত্রশক্তি মুন্সিগঞ্জ জেলার মুখ্য সংগঠক রাতুল হাসান শান্ত, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সিয়াম, ভি এম রাব্বি, সদস্য রিয়াজ মাহমুদ, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, আতিক মোড়ল, সোহাগ মাজি, তৌয়ব, যুবায়েরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের দাবিতে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।