মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে প্রথমে একটি র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্প্রসারিত ভবনের সামনে এসে শেষ হয়। পরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, সিরাজদিখান থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেনসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মূলপাতা জাতীয়
সিরাজদিখানে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত
প্রকাশের সময় :1 May, 2026 11:53 : PM