আনিছুর রহমান রুবেলঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সিরাজদিখানে এক সচেতনতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজন এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেল সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মেনহাজুল আলম, পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ এবং জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, মুন্সীগঞ্জ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা নুরমহল আশরাফী বলেন,, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে নির্ভয়ে ও উৎসাহের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং গুজব থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
তিনি আরো বলেন,মুন্সিগঞ্জ জেলার তিনটি আসনের প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভির আওতায় রয়েছে, এবং প্রত্যেকটি সিসিটিভি ফুটেজ আমি সরাসরি দেখতে পারবো, কোথাও কোন বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে, আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন ইনশাল্লাহ কোন ধরনের কোন সমস্যা হবে না।
সিরাজদিখান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন্নেছার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিসার,মোহাম্মদ জসিম উদ্দিন,সিরাজদিখান সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি, সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানসহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভা নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেব সংশ্লিষ্টরা।