১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ সিরাজদিখান উপজেলা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা নিবেদনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সহ-সভাপতি মোতাহার হোসেন
মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. সিদ্দিক মোল্লা, জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজিম উদ্দীন, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজি, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন ও সদস্য সচিব শাহাদাৎ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ও সদস্য সচিব শেখ মোঃ রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক নাঈম,বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি অনন্যা রহমান অর্পাসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতা আনতে হবে, তাই আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনা যায় সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করব। মনে রাখবেন আমরা একে অন্যের ভাই মিলেমিশে কাজ করবো আমাদের মাঝে কোন ভেদাভেদ থাকবে না বিজয়ের এই দিনে এটাই হবে আমাদের মূল লক্ষ্য।
মূলপাতা জাতীয়
সিরাজদিখানে শহীদ বেদীতে শেখ মোঃ আব্দুল্লাহর শ্রদ্ধা নিবেদন
প্রকাশের সময় :১৬ ডিসেম্বর, ২০২৫ ৫:০৯ : অপরাহ্ণ
