আনিছুর রহমান রুবেলঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলার সন্তোষ পাড়া মোড় থেকে বিজয় র্যালীটি উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয় এবং একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ কবির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও মুন্সিগঞ্জ ১ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজি।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিজির আব্দুল সালাম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সিরাজদিখান উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ ওয়াসিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, রশুনীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাজী মাওলানা আব্দুল আলীসহ সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।