বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী ব্যাংক কর্মীদের বিক্ষোভ


প্রকাশের সময় :৪ অক্টোবর, ২০২৫ ৪:৪৫ : অপরাহ্ণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি ও ওএসডি করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাংকের ভুক্তভোগী কর্মীরা। এতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে,পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান-চলাচল স্বাভাবিক করেছে।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার পর প্রায় এক ঘণ্টা সড়কে বসে অবস্থান করেন বিক্ষোভকারীরা। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে পৌনে ১২টার দিকে সড়কে বসে অবরোধ শুরু করেন, এতে শত শত কর্মকর্তা অংশ নেন।

অবরোধকারীরা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলে প্রায় ২০০-৩০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া আরও ৪ু৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা দ্রুত পুনর্বহাল এবং ন্যায্য সমাধান দাবি করেছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান প্রতিদিনের কাগজকে জানান, ‘চাকরিচ্যুত কর্মকর্তারা সড়কে অবস্থান করায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়েছিল। তাৎক্ষণিকভাবে আমরা তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। এ সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।’

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের আগেই শনিবার সকাল থেকেই মানববন্ধন ও অবরোধ কর্মসূচি শুরু হয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭